২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৭ আশ্বিন ১৪৩৩

মর্মান্তিক পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু মেমারিতে

নূর আহামেদ,মেমারি : ৯ মার্চ,পূর্ব বর্ধমান জেলার মেমারি হাটপুকুরের কাছে বাগিলা মোড়ে  জিটি রোডে বৃহস্পতিবার বৈকাল ৪-৩০ নাগাদ এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের নাম আলমঙ্গীর শেখ (২৮) বাড়ি দুর্গাপুর অঞ্চলের শোভনা গ্রামে। প্রত্যক্ষদর্শীর কাছে জানা যায় দুটি বাইকের সংঘর্ষে দুজন বাইক আরোহী রাস্তায় পড়ে যায়, আর ঠিক সেই সময় অপর দিক থেকে আসা এক আলুবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মৃত আলমগীর শেখ শোভনা থেকে মেমারির দিকে আসছিল। মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দেহ উদ্ধার করে মেমারি গ্রামীন হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃতদেহটি মেমারি থানায় নিয়ে আসে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শোভনা গ্রামে।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মর্মান্তিক পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু মেমারিতে

আপডেট : ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার