২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

চোরাই মোটর বাইক সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো মোথাবাড়ি থানার পুলিশ

মালদা: গোপন সূত্রের খবর মারফত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আদর্শ বাজার এলাকা থেকে চোরাই মোটর বাইক সহ একজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিপ্লব মন্ডল। তার বাড়ি কালিয়াচক থানার বাখরাবাদ এলাকায় । গত ১২ নভেম্বর মোথাবাড়ি থানায় একটি মোটর বাইক চুরির অভিযোগ দায়ের হয়। মোথাবাড়ি এলাকার মিছুটোলা মসজিদ এর সামনে থেকে একটি হিরো হোন্ডা গ্লামার বাইক চুরি হয়ে যায় বলে অভিযোগ । এরপর তদন্তে নেমে পুলিশ বিভিন্ন সূত্র ধরেই চোরাই বাইক সহ একজনকে গ্রেপ্তার করে।

ধৃতকে আজ জেলা আদালতে পেশ করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চোরাই মোটর বাইক সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো মোথাবাড়ি থানার পুলিশ

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, বুধবার