সুবিদ আলি মোল্লা, নতুন গতি : ২০২০ সালে আমফান ঝড়ের পর কেটে গেছে অনেকটা সময়। মানুষ কাটিয়ে উঠেছে এই ঝড়ের স্মৃতি । কিন্তু এই ঝড়ের ভয়ংকর প্রভাব রয়ে গেছে উত্তর মৃত চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত দরি গোবিন্দপুর এলাকায়। ঝড়ের আঘাতে বেশ কিছু বড় বড় মৃতগাছ সারিবদ্ধভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। গাছগুলো সরকারিভাবে ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গেছে কিন্তু কাটা হচ্ছে না। ফলে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে। যেকোনো সময়ে ঝড়ের ধাক্কায় গাছ গুলো পড়ে বিপদ ঘটতে পারে । এলাকাবাসীরা তাই বেশ আতঙ্কে আছে।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















