২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

মাইনোরিটি লোন কোনো উৎকোচ ছাড়াই মঞ্জুর হয় : আলী আকবর খান

বক্তব্য দিচ্ছেন আলী আকবর খান

নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার মাইনরিটি সেলের সভাপতি তথা অভিভাবক আলী আকবর খান। যিনি জেলার কোনায় কোনায় কর্মীদের নাম ধরে খবর রাখেন। তাঁর মহান উদ্যোগে রাজ্যে এই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলা মাইনোরিটি দপ্তর প্রতি ব্লকে গিয়ে মাইনোরিটিদের উৎসাহ প্রদান করছে। যার পোশাকি নাম “তোমরা ব্যবসা করো , সরকার তোমাকে লোন দেবে “। আজ প্রথম দিন ছিলো শালবনী ব্লকে। এদিনের এই মহতী কর্মসূচী টি উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস মাইনোরিটি সেলের সভাপতি আলি আকবর খান।

বক্তব্য দিচ্ছেন আলী আকবর খান

এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা শালবনী ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি নেপাল সিং , শালবনী পঞ্চায়েত সমিতির সভানেত্রী মিনু কোয়ারী , ব্লকের কর্মাধ্যক্ষ হাজী কাশেম খান সহ বিডিও ও অনান্য জেলার মাইনোরিটি আধিকারিকবৃন্দ। আলী আকবর বাবুর কথায়, কোনরুপ ঘুষ ছাড়াই মাইনোরিটি লোন সহজে পাওয়া যায়। এছাড়াও সরকারী আধিকারিকদের উচিত এই বিষয়টি বহুল ভাবে প্রচার করা। এদিন মাইনরিটিদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মাইনোরিটি লোন কোনো উৎকোচ ছাড়াই মঞ্জুর হয় : আলী আকবর খান

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, সোমবার