নূর আহমেদ,মেমারি : ৫ সেপ্টেম্বর, মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানায় ব্যাঙ্ক কর্মীদের সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। মূলত রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাঙ্কের নিরাপত্তা বিষয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানা যায়। উপস্থিত ছিলেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, সিআই অরুপ ভৌমিক সহ ওসি সুদীপ্ত মুখার্জী সহ মেমারি থানা এলাকার ব্যাঙ্ক কর্মীরা। এসিডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন ব্যাঙ্ক ডাকাতি রুখতে ব্যাঙ্ক কর্মীদের সচেতন থাকতে হবে। ব্যাঙ্ক কর্মীদের সর্তক করার জন্য বলেন, কোন গ্রাহকরা ব্যাঙ্ক কাউন্টারে দাঁড়িয়ে থাকলে তাকে প্রথমে ছেড়ে দিন এবং কোন গ্রাহক যদি দীর্ঘক্ষন কোন কাজ না থাকা সত্বেও ব্যাঙ্কের মধ্যে থাকে তাহলে তাকে ডেকে প্রশ্ন করুন। নিরাপত্তা এতে বাড়বে।
১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
মেমারি থানায় ব্যাঙ্ক কর্মীদের সচেতনতা শিবির
-
নতুন গতি - আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
- 7
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























