২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩
২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩

মেমারিতে বুটিক এক্সিবিশন আগমনী।

নূর আহমেদ : বর্ষার রেশ কাটতে না কাটতেই মিষ্টি সোনালি রোদ্দুরে ভেসে এসেছে উৎসবের আমেজ। চারিদিকে আগমনী সুরের মিষ্টি হাওয়া বইছে। সেই খুশির আবহেই শুরু হয়েছে সৃজনী হ্যান্ডিক্যাপ ও নক্ষত্রমালার যৌথ আয়োজনে এক্সক্লুসিভ বুটিক এক্সিবিশন আগমনী 2025। আগামী বছরের মতো এই বছরও চার দিনব্যাপী চলবে এই কেনাকাটার উৎসব।

মেমারির নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন সুখ সাগর মেরেজ হলে, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ৮ আগস্ট থেকে ১১ আগস্ট ২০২৫ পর্যন্ত ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। মোট ১৭টা স্টলে রয়েছে শাড়ি, কুর্তি, ব্লাউজ, নাইটি, বেড কভার, কিডস গার্মেন্ট, বিভিন্ন রকম টপ ওয়্যার, এক্সক্লুসিভ ডিজাইনের জুয়েলারি, ব্যাগ, 92.5 সিলভার জুয়েলারি, পারফিউম, কসমেটিকস এবং নানা স্বাদের ফুড স্টল।

এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতি বনানী রায় প্রাক্তন আই সি বর্ধমান মহিলা পুলিশ। এই অনুষ্ঠানটি ফিতে কেটে কেটে প্রদীপ প্রদীপ প্রজলন করে শুরু হয়। আগত সকল মানুষদের মিষ্টিমুখ করানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।

উদ্যোক্তা সঙ্গীতা দত্ত জানিয়েছেন, “খুব ছোট আকারে শুরু করলেও, এবার অনেক বড় করে আয়োজন করা হয়েছে। বর্ধমান, সাতগাছিয়া-সহ একাধিক এলাকার মহিলারা তাদের নিজস্ব তৈরি পণ্য নিয়ে এখানে অংশ নিচ্ছেন, এবং মানুষের কাছ থেকে দুর্দান্ত সাড়া পাচ্ছেন।”

প্রদর্শনীতে আগত ক্রেতা দিশা পান্ডে বলেন, “চুড়িদার, নাইটি, ব্লাউজ, শাড়ি থেকে শুরু করে নানা ধরনের জুয়েলারির অসাধারণ কালেকশন রয়েছে। অনেক কেনাকাটা করলাম, আর ভিড় দেখে মনে হচ্ছে সবাই বেশ আনন্দ উপভোগ করছেন।”

আয়োজকদের বিশ্বাস, আগমনী 2025 শুধুমাত্র কেনাকাটার জায়গা নয়, স্থানীয় শিল্পীদের প্রতিভা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে।

বোলপুরে ধৃত দাপুটে তৃণমূল নেতা আব্দুল মান্নান সহ ৪, ডিম ছুঁড়ে বিক্ষোভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেমারিতে বুটিক এক্সিবিশন আগমনী।

আপডেট : ১০ অগাস্ট ২০২৫, রবিবার