সেখ সামসুদ্দিন : ১৫ জুনঃ মেমারি শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর উদ্যোগে রাজমিস্ত্রি ইউনিয়ন, বাস-ট্রেকার ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন সহ সমস্ত শাখা সংগঠনকে নিয়ে মহা প্রতিবাদ মিছিল করা হয়। উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, সহ সমস্ত ওয়ার্ড কাউন্সিলর শাখা সংগঠন এর নেতৃত্ব, জেলা যুব সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, জয় হিন্দ বাহিনীর শহর সভাপতি সৌরভ ঘোষ সহকর্মীবৃন্দ।
পৌরসভার সামনে থেকে মিছিলটি শুরু হয় শেষ হয় দক্ষিণ মেমারি সুলতানপুর মোড়ে। এদিনের প্রতিবাদ মিছিলে দাবি ছিল কেন্দ্র একশো দিনের কাজের বকেয়া টাকা না দেওয়ার প্রতিবাদ, গ্যাস, পেট্রোল, ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও কেন্দ্রীয় সরকারের ধর্মীয় বিভাজন নীতির প্রতিবাদ। এদিন মেমারি শহরে প্রতিবাদ মিছিলটি ছিল এক প্রকার জনসমুদ্র।
১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩
BREAKING :
মেমারি শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর উদ্যোগে শ্রমিক ইউনিয়নকে নিয়ে প্রতিবাদ মিছিল করা হয়।
-
নতুন গতি - আপডেট : ১৫ জুন ২০২২, বুধবার
- 14
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























