সেখ সামসুদ্দিন, ১১ মেঃ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ বিদ্যালয় -এর ছাত্রী আফরীন মন্ডল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৯১ নম্বর পেয়ে রাজ্যের ষষ্ঠ স্থান অধিকার করে। তার এই ফলাফলে এলাকার বিভিন্ন সংগঠন থেকে দফায় দফায় বাড়িতে এসে শুভেচ্ছা জানাতে আসছেন। আজ মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানান সভাপতি কৌশিক মল্লিক সহ উজ্জ্বল চক্রবর্তী, সোমনাথ দাস, পীযূষ বোস, পাটোয়ারী মান্ডি শিক্ষক সংগঠনের সদস্যবৃন্দ। এরপর মেমারি ডাক বিভাগের কর্মীবৃন্দ এসে শুভেচ্ছা জানান। পরে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক ওয়াইজুল হকের অনুপ্রেরণায় মেমারি ১ ব্লক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এখান থেকে বেরিয়ে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে দেবীপুর স্টেশন গার্লস হাইস্কুল থেকে ৪৬০ নম্বর পেয়ে প্রথম স্থানাধিকারী সোমা মালিককে শুভেচ্ছা জানান। দেবীপুর সামনগরের বাসিন্দা অত্যন্ত দরিদ্র খেতমজদুর পরিবারের কন্যা বাংলায় ৯১, ইংরেজিতে ৮৪, ভূগোলে ৯৪, দর্শনে ৯৪ ও রাষ্ট্রবিজ্ঞানে ৯৭ নম্বর প্রাপ্ত হয়। বাবা জয়দেব মালিক খেতমজদুর এবং মা টগরী মালিক গৃহবধূ। সোমা মালিক বাংলায় অনার্স নিয়ে মেমারি কলেজে পড়াশোনা করতে চায়। ভবিষ্যতে লক্ষ্য শিক্ষকতার পেশায় নিযুক্ত হওয়া। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের জেলা সদস্য তারকনাথ সাহা জানান এই মেধাবী দরিদ্র কন্যার পড়াশোনায় সর্বতোভাবে সহায়তায় সংগঠন পাশে থাকবে। তারকবাবুর সঙ্গে মেমারি ১ ব্লক কমিটির সভাপতি ডাঃ নওসার হালদার, সেখ নাসের আলী, সেখ লকাই, সনাতন মুর্মূ, রবি সরেন, আব্দুল আলিম, সেখ আরসেদ, সেখ আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
মেমারির গর্ব দুই ছাত্রীকে সম্বর্ধনা
-
নতুন গতি - আপডেট : ১২ মে ২০২৪, রবিবার
- 7
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























