নিজস্ব সংবাদদাতা,মেমারি চেকপোস্ট সংলগ্ন মেমারি বিবেকানন্দ ইয়ংস কর্নার ক্লাব প্রাঙ্গণে এদিন সকাল ১০টা নাগাদ আয়োজিত হলো একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। বিবেকানন্দ ইয়ংস কর্নার ও কলকাতা পিয়ারলেস হাসপাতালের সার্বিক সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়। মেমারিতে বিবেকানন্দ ইয়ংস কর্নার ক্লাবের সম্পাদক হিল্লোল দাস জানান, এ বছরের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে মূলত কার্ডিওলজি ও অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত থেকে রোগীদের পরামর্শ প্রদান করেন। এছাড়াও ব্লাড প্রেসার ও ব্লাড সুগার , ইসিজি, পালমোনারি ফাংশন টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে পরিক্ষা করা হয়। এদিন শিবিরে ১০০-রও বেশি রোগীকে পরিষেবা দেওয়া হয়েছে বলে জানা যায়। উদ্যোক্তারা জানান চিকিৎসকদের পরামর্শের পর যদি কোনো রোগীর ভবিষ্যতে উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, তবে পিয়ারলেস হাসপাতালের মাধ্যমে কলকাতায় বিনামূল্যে বা সাশ্রয়ী চিকিৎসার বিষয়েও প্রয়োজনীয় সহায়তা করার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আপনার সুস্থতার নিশ্চিত ভরসা পিয়ারলেস হসপিটাল। মেমারিতে বিবেকানন্দ ইয়ংস কর্নার ক্লাবের সভাপতি জয়ন্ত সাহা জানান, কেবল দুর্গাপুজো উদযাপন নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই প্রতি বছর এই ধরনের সামাজিক সুরক্ষা ও চিকিৎসাসংক্রান্ত নানা কর্মসূচির আয়োজন করা হয় এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
০৪ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১৯ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
মেমারিতে বিবেকানন্দ ইয়ংস কর্নার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।
-
নতুন গতি - আপডেট : ৩ অগাস্ট ২০২৬, সোমবার
- 12
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder




















