সামসুদ্দিন : ১৭ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনগ্রসর শ্রেণির আদিবাসী উন্নয়ন কল্যাণ দপ্তরের সহযোগিতায় আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি, কালচার ও কৃষ্টিকে বাঁচিয়ে রাখতে মেমারি ১ ব্লকের গরুর হাটতলায় করম পুজো আয়োজিত হয়। মগরা আদিবাসী গাঁতে দুলৌড় খেলওয়ার সুশোর গাঁওতা ও করম পুজো কমিটির পরিচালনায় এই পুজোর উদ্বোধন করেন মেমারি বিধানসভার বিধায়ক ও পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, শিক্ষা কর্মাধ্যক্ষ আব্দুল হালিম, কৃষি কর্মাধ্যক্ষ সনাতন হেমব্রম, মেমারি শহর সভাপতি স্বপন ঘোষাল, মেমারি থানার সাব ইন্সপেক্টর বুদ্ধদেব ঘোষ, গোপগন্তার ১ পঞ্চায়েত সদস্য আসপিয়া খাতুন অর্চনা মহুলী সহ আদিবাসী সমাজের মাজি পারগানা, পির পারগানা, পুজো কমিটির সভাপতি বাবলু মান্ডি, সম্পাদক বৈদ্যনাথ মুর্মু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন আদিবাসী রীতিতে অভ্যর্থনা, বস্ত্রপ্রদান, সহ উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রদীপ প্রজ্জ্বলন করে বিধায়ক সহ অতিথিবর্গ করম পূজার সূচনা করেন। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে সারা রাত ব্যাপী পূজার্চনা করে ১৮ সেপ্টেম্বর সকাল ১০টায় সমাপ্তি হবে বলে জানান কৃষি কর্মাধ্যক্ষ সনাতন হেমব্রম।
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
BREAKING :
মেমারি ১ ব্লকে আদিবাসী উন্নয়ন কল্যাণ দপ্তরের সহযোগিতায় সংস্কৃতি ও করম পুজো আয়োজিত হয়
-
নতুন গতি - আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার
- 31
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

























