নতুন গতি ডেস্ক: ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সঙ্গে বচসায় জড়ালেন রবীন্দ্রনাথ ঘোষ। এক জওয়ানের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “প্রিসাইডিং অফিসার আছে। আপনাদের কিছু করতে হবে না।”
আজ সকালেই তাঁকে বলতে শোনা গেছিল, শান্ত থাকবেন। কিন্তু ভোট দিতে গিয়েই মেজাজ হারান রবীন্দ্রনাথবাবু। ভোট দেওয়ার সময় এক জওয়ানের উদ্দেশে বলেন, “আপনারা ভিতরে আসবেন না। ভিতরে আসার অধিকার আপনাদের নেই। প্রিসাইডিং অফিসার আছে।”
ভোট দিয়ে বাইরে বেরিয়ে এসেও জওয়ানের সঙ্গে বিতর্কে জড়ান তিনি।
নতুন গতি 





























