২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

মানসিক ভারসাম্যহীন রোগীকে ইলেকট্রিকপোস্টে বেঁধে মারধর, নিন্দার ঝড় সব মহলে

বাবলু হাসান লস্কর,গোসাবা দক্ষিণ ২৪ পরগনা : মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে গোসাবা এলাকার ঘটনা। গোসাবা থানার অন্তর্গত চার নম্বর কচুখালি গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটেছে। ছেলেধরা সন্দেহে রবিবার বিকেলে বছর পঞ্চাশের ঐ মহিলাকে ধরেন গ্রামবাসীরা তারপর ইলেকট্রিক পোস্টে বেঁধে চলে অমানুষিক অত্যাচার। আরও অভিযোগ গোসাবা থানার সিভিক ভলেন্টিয়ারদের কয়েকজন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অত্যাচার দেখলেও তাঁকে উদ্ধার করার কোন উদ্যোগ নেয় নি তারা। দীর্ঘক্ষণ মারধরের ঘটনায় অসুস্থ হয়ে পড়েন ঐ মহিলা। খবর পেয়ে অবশেষে গোসাবার বেলতলি ক্যাম্পের এক পুলিশকর্মী ঘটনাস্থলে গিয়ে ঐ মহিলাকে উদ্ধার করে স্থানীয় একটা নার্সিংহোমে ভর্তি করেন। এই ঘটনায় নিন্দার ঝড় সব মহলে। দোষীদের শাস্তির দাবি করছেন সকলেই। কুসংস্কারের বশবর্তী হয়ে এই ধরনের ঘটনা বলেও দাবি তাঁদের। এই অত্যাচারের ভিডিও মঙ্গলবার থেকে ভাইরাল হয়েছে। ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে গোসাবা থানার পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত থাকার অপরাধে শত্রুঘ্ন সিং ও ঠাকুরপদ মাঝি নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বুধবার আলিপুর আদালতে তোলা হয়। দিনের পর দিন এমনই ঘটনা -সন্দেহের বশবর্তী হয়ে এমনই অত্যাচার বেড়েই চলেছে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মানসিক ভারসাম্যহীন রোগীকে ইলেকট্রিকপোস্টে বেঁধে মারধর, নিন্দার ঝড় সব মহলে

আপডেট : ২৪ জুলাই ২০২৪, বুধবার