০৬ জুলাই ২০২৬, সোমবার, ২১ আষাঢ় ১৪৩৩
০৬ জুলাই ২০২৬, সোমবার, ২১ আষাঢ় ১৪৩৩

শুক্রবার সুব্রত বক্সিকে দেখতে তাঁর বাড়ি গেলেন মমতা

নিউজ ডেস্ক: মমতা তৃণমূল ভাঙে চৌচির। অধিকাংশ বিধায়ক এখন ঋতব্রত শিবিরে। এই অবস্থাতেই অসুস্থ হয়ে বাড়িতে সুব্রত বক্সি। শুক্রবার দীর্ঘদিন পর বাড়ি থেকে বেরিয়ে অসুস্থ সুব্রত বক্সিকে দেখতে গেলেন তিনি। ভবানীপুরে তাঁর বাড়ি গিয়ে চিকিৎসকের সঙ্গেও কথা বললেন। বিশদে খোঁজখবর নিলেন সুব্রত বক্সির (Subrata Bakshi) শারীরিক অবস্থার। ঘন্টাখানেক পর অবশ্য মমতা ফিরে যান কালীঘাটে। ছাব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে দলের রাজ্য সভাপতির পদ থেকে অব্যাহতি চান সুব্রত বক্সি। তিনি মমতার দলের প্রথম দিন থেকেই এই পদের দায়িত্ব সামলেছেন। তাঁর অনুরোধ মেনে নেন তৃণমূল সুপ্রিমো। সুব্রত বক্সির বদলে তৃণমূলের নতুন রাজ্য সভাপতি হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আসলে পঁচাত্তর পেরনো বক্সির একাধিক শারীরিক সমস্যা রয়েছে। সম্প্রতি তাঁর অস্ত্রোপচার হয়েছে। ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক লেনে নিজের বাড়িতে বিশ্রামে রয়েছেন সুব্রত বক্সি।

শুক্রবার সন্ধ্যায় ভবানীপুরের সেই বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকের সঙ্গে বিশদে কথা বলেন। জানতে চান, এই মুহূর্তে ঠিক কেমন পরিস্থিতি সুব্রত বক্সির? সেসব খোঁজ নেন। সূত্রের খবর, মমতা নিজেও চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। ঘণ্টাখানেক পর তিনি বাড়ি ফেরেন। এদিকে, যখন সুব্রত বক্সিকে দেখতে গিয়েছিলেন মমতা, ঠিক সেসময় বাইপাস লাগোয়া মেট্রোপলিটানে তৃণমূলের পার্টি অফিসের দখল ঘিরে তুমুল উত্তেজনা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ওই কার্যালয়ের ভিতরে গিয়ে নতুন তালা লাগিয়ে দেন। খবর পেয়ে সেখানে মমতাপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখেন। ফলে দলের অন্তর্দ্বন্দ্ব আরও প্রকট হয়ে দেখা দিয়েছে।

সর্বাধিক পাঠিত

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ছিল না বিদ্যুৎ সংযোগ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শুক্রবার সুব্রত বক্সিকে দেখতে তাঁর বাড়ি গেলেন মমতা

আপডেট : ৫ জুলাই ২০২৬, রবিবার