২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মমতা ব্যাখ্যা দিলেন তাঁর নতুন কবিতা ‘দখল’এর

আনজুম মুনীর, কলকাতা: আবার সাহিত্যের জগতে ফিরে এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে ইংরেজিতে ‘Brave’ নামে একটি কবিতা লিখেছিলেন। এবার বাংলায় কবিতা লিখলেন তিনি। ‘দখল’ নামে সেই কবিতায় বুলডোজার, অত্যাচারের কথা উল্লেখ করেছেন। কবিতাতেই প্রশ্ন তুলে মমতা লিখেছেন, ‘জিতলেই যদি? তবে মানুষ কেন আতঙ্কিত?’ নতুন এই কবিতার শুরুতেই মমতা লিখেছেন, ‘দখল মুক্ত করতে হবে / অসহায় দুর্বল মানুষদের। আর কত বুলডোজার? আর কতো অত্যাচার? আর কতো দানবিকতা? নেতার তাবেদার এখন ডান্ডাওয়ালা রক্ষাকর্তারা!’

রাজ্যে পালাবদলের পর দিকে দিকে দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হচ্ছে। কবিতায় সেই নিয়ে প্রশ্ন তুলে মমতা লিখেছেন, ‘শতশত গ্রেপ্তার কেন? কত পুরস্কার পাচ্ছে?’ কটাক্ষের সুরে কবিতায় মমতা লিখেছেন, ‘জঞ্জালে ঢেকেছে তোমাদের শরীর/ নিজেদের মনের জঞ্জালকে/ আগে দখল মুক্ত করো।’ কবিতায় নাম না করে বিজেপিকে নিশানা করে তিনি লেখেন, ‘জিতলেই যদি? তবে মানুষ কেন আতঙ্কিত? কেনোই না সন্ধেতে/ নামছে মধ্যরাত? ভেবেছো কি একবার?’

রাজনীতির কারবারিরা বলছেন, নতুন সরকারের পদক্ষেপগুলিকে নিশানা করেই এই কবিতা লিখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা। কয়েকদিন আগেই ইংরেজিতে কবিতা লিখেছিলেন তিনি। কবিতার শিরোনাম ছিল ‘Brave’ অর্থাৎ সাহসী। সেই কবিতায় মমতা বার্তা দিয়েছিলেন, ‘সাহসী এবং শক্তিশালী হও, যদি তুমি সর্বদা আত্মবিশ্বাসী হও, তাহলে কেউ তোমায় ছুঁতে পারবে না।’

রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্বরন সন্ধ্যা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মমতা ব্যাখ্যা দিলেন তাঁর নতুন কবিতা ‘দখল’এর

আপডেট : ২৫ মে ২০২৬, সোমবার