উজির আলী, মালদা: মালদা ইংরেজবাজার পুলিশের বড় সাফল্য, সাতটি চোরাই মোটরবাইক সহ দুই ব্যক্তিকে গ্রেফতারে। মালদা ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে মালদা শহরের গ্রীনপার্ক এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭টি চোরাই মোটর বাইক। ধৃতদের বাড়ি বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম, ইমরান শেখ (৩৭) ও তারিকুল ইসলাম (২৩)। পুলিশের প্রাথমিক অনুমান চোরাই বাইক গুলি পাচারের জন্যই জোর করা হয়েছিল। পুলিশ আরো জানতে পেরেছেন ভিতরা অন্ত রাজ্য বাইক পাচার কারবারের জড়িত রয়েছেন। রবিবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হবে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
মালদা ইংরেজবাজার পুলিশের বড় সাফল্য, সাতটি চোরাই মোটরবাইক সহ দুই ব্যক্তিকে গ্রেফতার
-
নতুন গতি - আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, রবিবার
- 15
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























