নিজস্ব সংবাদদাতা : নদীয়া জেলার চাপড়া অঞ্চলের বিশিষ্ট কবি শিক্ষক নজরুল ইসলাম বিশ্বাসের ‘ডেকে যাব নাম ধরে’ কাব্যগ্রন্থের প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল ৩০ জুন ২০২৪ রবিবার সকালে। প্রসঙ্গত উল্লেখ্য, এটি কবির ১৬ তম কাব্যগ্রন্থ। নদীয়া জেলার চাপড়া থানার অন্তর্গত এলেমনগরে অবস্থিত ‘নদীয়া নলেজ মিশনে’ এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিক্ষক, সংগীতজ্ঞ ও সংস্কৃতিপ্রেমী দুলালচন্দ্র সরকার। এরপর স্বাগত ভাষণ দেন অনুষ্ঠানের আহ্বায়ক কবি নজরুল ইসলাম বিশ্বাস। তিনি বলেন, “আমার অনুরোধে আপনারা এখানে এসেছেন তার জন্য সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এভাবেই আগামীতেও আপনারা পাশে থাকবেন বলে আমি বিশ্বাস করি।”
কবি নজরুল ইসলাম বিশ্বাসের স্বাগত ভাষণের পরেই ‘ডেকে যাব নাম ধরে’ গ্রন্থটির আবরণ উন্মোচন করেন বিশিষ্ট কবি হজরত আলী, তরুণ অধ্যাপক, কবি ও লেখক রাকিবুল হাসান বিশ্বাস এবং ‘নতুন গতি’ পত্রিকার সাংবাদিক, লেখক-কবি কুতুব আহমেদ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কবি হজরত আলী, অধ্যাপক রাকিবুল হাসান বিশ্বাস, সাংবাদিক কুতুব আহমেদ এবং এদিনের অনুষ্ঠানের সঞ্চালক শিক্ষক দুলালচন্দ্র সরকার ও সংস্কৃতিপ্রেমী উজ্জ্বল বাগচী, সমাজকর্মী এবং সংস্কৃতিপ্রেমী সাহিন বিশ্বাস প্রমুখ।
এছাড়াও মনোগ্রাহী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী- সংস্কৃতিপ্রেমী মুস্তাকিম সেখ, দেলোয়ার হোসেন মন্ডল এবং অনুষ্ঠানে সর্বকনিষ্ঠ অতিথি জান মোহাম্মদ বিশ্বাস।
প্রবীণ কবি হজরত আলী বলেন, কবি নজরুল ইসলাম বিশ্বাসের সঙ্গে আমার পরিচয় বহুদিনের। তাঁর কবিতার একজন গুণমুগ্ধ ভক্ত আমি। যেভাবে শিক্ষকতা, চিকিৎসা পেশাকে সামলে নীরবে-নিভৃতে কবিতার চর্চা করে চলেছেন তিনি, তাকে কুর্নিশ জানাতে হয়। তিনি আরও অনেক লিখুন। আরও ভালো ভালো কবিতা আমাদের উপহার দিন। আমরা সমৃদ্ধ হই।”
শিক্ষক ও অনুষ্ঠান সঞ্চালক দুলালচন্দ্র সরকারও কবি হজরত আলীর সঙ্গে সহমত পোষণ করে জানান, আগামীদিনে কবি নজরুল ইসলাম বিশ্বাসের নাম জেলা, রাজ্য ছাড়িয়ে বিশ্বমঞ্চে উচ্চারিত হবে। সেই দিনটির স্বপ্ন দেখেন তাঁর অসংখ্য পাঠক ও শুভানুধ্যায়ী।
২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩
BREAKING :
কবি নজরুল ইসলাম বিশ্বাসের কাব্যগ্রন্থ ‘ডেকে যাব নাম ধরে’র আনুষ্ঠানিক প্রকাশ
-
নতুন গতি - আপডেট : ১ জুলাই ২০২৪, সোমবার
- 11
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



















