১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩

খয়রুল্লাচকে পান্থপাদপ সোসাইটির ত্রাণ বিতরণ

সেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি:-করোনা সংকটকালে সদস্য-সদস্যাদের আর্থিক অনুদান নিয়ে আবারো আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ালো পশ্চিম মেদিনীপুর ধর্মা পান্থপাদপ সোসাইটি। বৃহস্পতিবার সংগঠনের উদ্যোগে ত্রাণ বিলির তৃতীয় পর্যায়ে মেদিনীপুর সদর ব্লকের খয়রুল্লাচকে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ৫০ টি পরিবারের হাতে আলু, পেঁয়াজ,মুড়ি, সরিষার তেল,ডাল,ডিম, সয়াবিনসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়। বৃহস্পতিবারের কর্মসূচিতে সংগঠনের সভাপতি সুশান্ত কুমার ঘোষ, সম্পাদক সুব্রত দত্ত, সদস্য হীরুলাল পাখিরা উপস্থিত ছিলেন। এদিনের কর্মসূচিতে বিশেষভাবে সহায়তা করেন সংগঠনের শুভানুধ্যায়ী নিতাই রক্ষিত। উল্লেখ্য এর আগে শুক্রবার ও ররিবার এই দু-দিনে গোয়ালতোড়ের নলবনা ও খড়্গপুর লোকালের বড়কোলা এলাকার ১৮০ টি অসহায় পরিবারের হাতে ত্রাণ পৌঁছে দিয়েছে পান্থপাদপ সোসাইটি।

পান্থপাদপের পক্ষে জানানো হয়েছে শুভানুধ্যায়ীদের ও সদস্য-সদস্যাদের সহযোগিতায় তাঁরা আরো কিছু মানুষের কাছে দাঁড়াতে চান‌।তাই তাঁরা এবিষয়ে তাঁদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবার কাছে আবেদন জানিয়েছেন।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

খয়রুল্লাচকে পান্থপাদপ সোসাইটির ত্রাণ বিতরণ

আপডেট : ১ মে ২০২০, শুক্রবার