২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অভিনব কর্মশালা

সংবাদদাতা : ৭ জানুয়ারি ২০২৩ দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর সোনাঝিলে অবস্থিত শিশু শ্রমিক বিদ্যালয় ‘বিবেকানন্দ এডুকেশনাল সোসাইটি ফর চিলড্রেন’-এ অনুষ্ঠিত হল একদিনের অভিনব কর্মশালা। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগের প্রধান, অধ্যাপিকা দেবযানী গুহ মহাশয়ার উদ্যোগে ‘রাষ্ট্রীয় উচ্চশিক্ষা অভিযান’-এর অন্তর্ভুক্ত এই সচেতনতা শিবিরের মূল উদ্দেশ্য ছিল মেয়ে শিশু শ্রমিক ও তার পরিবারকে প্রাথমিক শিক্ষার আবশ্যিকতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদের ভবিষ্যত জীবিকার উপযোগী সহজ বৃত্তিমূলক কাজের সন্ধান দেওয়া। উক্ত কর্মশালায় হাতে কলমে নিত্য ব্যবহার্য উপকরণ দিয়ে কম খরচে পরিবেশবান্ধব পথে গৃহসজ্জাসামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। গৃহসজ্জাসামগ্রী তৈরির পর বিক্রি করে অর্থ উপার্জনই মূল উদ্দেশ্য যা সফল করতে এই অভিনব প্রয়াস। উপস্থিত ছিলেন কলকাতার হস্তশিল্প প্রশিক্ষিকা ড. মধুপর্না ভট্টাচার্য্য। ড. গুহ এবং শিক্ষাবিজ্ঞান বিভাগের গবেষক-গবেষিকাবৃন্দ সমগ্র কর্মশালাটি পরিচালনা করেন। কচিকাঁচা ও তাদের অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্কুল কর্তৃপক্ষের তরফে তপতী ঘোষ, সবিতা ঘোষ, রীণা ঘোষ, কৃষ্ণা গোস্বামী ও নিরাপদ নস্কর ভবিষ্যতে-এ জাতীয় আরও গঠনমূলক কর্মসূচী নেবার আবেদন জানান। এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মানস কুমার সান্যাল মহাশয়।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অভিনব কর্মশালা

আপডেট : ৮ জানুয়ারী ২০২৩, রবিবার