আজিজুর রহমান,গলসি : গলসি উত্তরন সংঘের কালী পুজোর উদ্বোধন এলেন টলিউড অভিনেতা জয় ব্যানার্জী। তার আসাকে ঘিরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করে ক্লাব কতৃপক্ষ। প্রথম অতিথি বরন ও সাংবাদিক সম্বর্ধনা দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। এরপরই ক্লাবের পতাকা উত্তোলন ও ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন আমন্ত্রিত সকল অতিথিরা। ক্লাব সদস্য জয়দীপ চ্যাটার্জ্জী জানিয়েছেন, তাদের পুজো এবছর তাদের পুজো পঞ্চাশ বছরে পদার্পন করছে। সেইজন্য তারা এলাকার শতাধিক দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র ও শাড়ি তুলে দেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অভিনেতা জয় ব্যানার্জ্জী, বর্ধামানের বিশিষ্ট সমাজ সেবী সন্দীপ নন্দী, সুনীল গুপ্ত সহ ক্লাবের সকল সদস্যরা।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





























