লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : পূর্ব বর্ধমান জেলার জামালপুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত আবুজহাটি ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাপান ডাঙ্গা বাজারে ঠান্ডা পানীয় জলের উদ্বোধন হল। উদ্বোধন করেন আবুঝহাটি ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রমজান শাহ। ঝাপানডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির দীর্ঘদিনের দাবি ঠান্ডা জলের। আবুজহাটি 1নং গ্রাম পঞ্চায়েতের ১৫ তম ফাইন্যান্স এর আর্থানাকুল্যে এই ঠান্ডা পানীয় জলের ওয়াটার ট্যাঙ্কের ব্যবস্থা হল। গ্রাম পঞ্চায়েত প্রধান রমজান শাহ বলেন, মা মাটি মানুষের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন গ্রামকে সার্বিকভাবে রূপ দিতে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই পঞ্চায়েতে বিভিন্ন প্রকল্প গুলি দ্রুতভাবে ত্বরান্বিত হচ্ছে। ঝাপানডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি তো বটেই এই এলাকার মানুষেরাও ঠান্ডা পানীয় জলের পরিষেবা পাবেন। সুদীর্ঘ বছর ধরে এখানকার মানুষ এই ঠান্ডা পানীয় জলের জন্য হা পিত্তেস করেছিলেন। ঝাপান নাঙ্গা বাজারের মানুষ ও ব্যবসায়ীরা এই ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা হওয়ায় তারাও সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য তরুণ কান্তি ঘোষ, পঞ্চায়েত সমিতির সদস্য সোমা ঘোষ সহ এলাকার সাধারণ ও বিশিষ্ট মানুষজনেরা।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





























