২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩
২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩

রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন জেলা শাসকের

খান আরশাদ, বীরভূম:

আর জি কর এর ঘটনার প্রেক্ষিতে রাজ্য রাজনীতি উত্তাল। আন্দোলনের জের চলছে এখনো। তরুণী চিকিৎসক খুনের ঘটনায় জড়িত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি নিয়ে আন্দোলন শহর ছড়িয়ে গ্রাম স্তরেও উত্তোলিত হতে দেখা যায়।সেই ঘটনার পর থেকে রাজ্য সরকারও তৎপর হয়ে ওঠে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য বিষয় নিয়ে ও নতুনভাবে পরিকাঠামো সাজানো হয়।শুধু আর জি কর নয় অন্যান্য হাসপাতালেও নজরদারি শুরু হয়। শুক্রবার সেরকমই হঠাৎ বীরভূম জেলার রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন বীরভূম জেলা শাসক বিধান রায়। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকগন। জানা গেছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সেফটি সিকিউরিটি, স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সহ অন্যান্য বিষয় নিয়েও রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের একাডেমি বিল্ডিংয়ে একটি বিশেষ বৈঠক করা হয়। ইতিমধ্যে হাসপাতাল চত্ত্বর এলাকা জুড়ে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি বাতি তথা আলোর ব্যবস্থাও বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। আগামী দিনে আরও আলো এবং সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে বলে জানান জেলাশাসক বিধান রায়।

সাঁইথিয়ার রোঙ্গাইপুরে মাত্র ৩ দিনে জনগণনার কাজ শেষ, নজির মেহবুব আলমের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন জেলা শাসকের

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, শনিবার