২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

রাজনগরে প্রশাসনের পক্ষ থেকে রাস্তার দু’পাশে অবৈধ দোকানপাট সরানোর নির্দেশ

খান আরশাদ, বীরভূম:

রাজনগরে প্রশাসনের পক্ষ থেকে রাস্তার দু’পাশে অবৈধ দোকানপাট সরানোর নির্দেশ দেওয়া হল বুধবার।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা দখলমুক্ত করে অস্থায়ী নির্মাণ সারানোর নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের পর রাজনগর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাস্তার দুই ধারে অবৈধ নির্মাণ এবং অস্থায়ী যেসব দোকানপাট রয়েছে, সেগুলি দোকান মালিকরা সেখান থেকে যাতে সরিয়ে নেন, সেই নির্দেশ দিতেই রাজনগরে বুধবার প্রশাসনিক অভিযান চালানো হলো। রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত-কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর থানার OC দেবাশীষ পন্ডিত ও ASI ছবিলা খাতুন এই অভিযান চালান। রাজনগরে রাস্তার দুপাশের সমস্ত দোকান মালিকদের এদিন সতর্ক করে বলা হয় আগামীকালের মধ্যেই এগুলি না সরানো হলে, প্রশাসনের পক্ষ থেকে এগুলো ভেঙে ফেলা হবে বলে জানান প্রশাসনিক কর্মকর্তারা।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগরে প্রশাসনের পক্ষ থেকে রাস্তার দু’পাশে অবৈধ দোকানপাট সরানোর নির্দেশ

আপডেট : ৩ জুলাই ২০২৪, বুধবার