২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩
২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩

ঈদ উপলক্ষে সমম্বয় সভা করলো গলসি থানা

আজিজুর রহমান, গলসি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমন্বয় সভা করলেন গলসি ওসি প্রীতম বিশ্বাস। গলসি ১ ও ২ নং ব্লকের ব্লক প্রশাসনকে সাথে নিয়ে ওই সভার আয়োজন করা হয়। যেখানে হাজির হয়েছিলেন এলাকার সকল গ্রামের ঈদগাহ কমিটির সদস্য সহ স্থানীয় বেশকিছু মসজিদের ইমামরা। সভা থেকে ঈদ কমিটির সুবিধা অসুবিধা গুলি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। জানাগেছে, বর্তমানে ১৯ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ হচ্ছে। সেইজন্য ফুটপাত ছোট হয়ে গেছে। ওইদিন যাতে সাধারণ মানুষের কোন সমস্যা না হয় সেইজন্য পর্যাপ্ত ট্রাফিক এর ব্যবস্থা রাখার আশ্বাস দেওয়া হয় গলসি থানার পক্ষ থেকে। পাশাপাশি, পথ দুর্ঘটনা সহ যেকোন সমস্যার জন্য তড়িঘড়ি থানার সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়। এছাড়াও জাতীয় সড়ক সংলগ্ন ঈদগাহ গুলিতে ট্রাফিক রাখারও ব্যবস্থা করা হয়। এলাকার বিশিষ্ট সমাজ সেবী হাজি মহববুবুল হক বলেন ওসি প্রীতম বিশ্বাস সাহেব গলসি থানায় যোগদানের পর থেকেই এলাকার মানু‌ষের সাথে বেশ ভালো সমন্বয় তৈরি করেছেন। কারন তিনি আগে এই থানায় মেজবাবু হিসাবে কাজ করায় এলাকার মানু‌ষের সাথে তার নিবিড় সম্পর্ক রয়েছে। পাশাপাশি তিনি মানুষ হিসাবেও খুব ভালো। তাই তার আহবানে এলাকার সকল গ্রামের মানুষ এসেছেন। তার দাবী, তিনি সকল ব্যাপারে থানাকে আগেও সহযোগিতা করছেন বর্তমানেও করবেন।

বিট অফিস সংলগ্ন স্টিল নেট অকেজো—যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ঈদ উপলক্ষে সমম্বয় সভা করলো গলসি থানা

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, বুধবার