১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
দুঃস্থদের চাল-আলু বিলি মানবিকতার পরিচয় কবিরের
-
নতুন গতি - আপডেট : ৪ এপ্রিল ২০২০, শনিবার
- 16
হরিশ্চন্দ্রপুর,৪ মার্চ,মহ: নাজিম আক্তার:
শনিবার কবিরবাবুর উদ্যোগে এলাকার যুবকদের নিয়ে ভবানীপুর গ্রামে গৃহবন্দি দুঃস্থদের হাতে তুলে দেওয়া হয় চাল,আলু ও সোয়াবিনের প্যাকেট৷
এদিন কবিরবাবুর সঙ্গে এই কর্মসূচিতে ছিলেন তুলসীহাটা উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারি শিক্ষক মাজেদ আলম, ব্যবসায়ী মোজাম্মেল সাবির ও এলাকার বিশিষ্ট ব্যক্তি আব্দুস সালাম, সামিম আক্তার ও দিলদার হোসেন সহ অন্যান্যরা।
কবির জানান প্রাথমিকভাবে প্রায় একশোটি বাড়িতে চার কিলো করে চাল,দুই কিলো করে আলু ও একটি করে সোয়াবিনের প্যাকেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় বলে জানান।সামাজিক দূরত্ব ও সাধারণ স্বাস্থ্যবিধি বজায় রেখেই চাল ও আলু প্যাকিং ও বন্টন করা হয়।
তিনি আরো জানান লকডাউন দীর্ঘায়িত হলে আগামী দিনে দুঃস্থ মানুষদের পাশে আবারো দাঁড়াবেন বলে জানান। কবিরবাবুর এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষজন।
মাজেদ আলম জানান করোণা ভাইরাসের সংক্রমণ রুখতে কোমর বেঁধে কাজ করছে রাজ্য সরকার৷ জারি করা লকডাউন মেনে চলার জন্য পথে নেমে সাধারণ মানুষকে আবেদন জানাচ্ছেন পুলিশকর্মীরা৷ প্রশাসনিক স্তরেও টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় সতর্কতামূলক প্রচার চলছে৷
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
































