নিজস্ব সংবাদদাতা : পশ্চিম বর্ধমানের আসানসোল শিল্পাঞ্চলের অন্যতম সেরা সাহিত্যিক হামিদা কাজী ০৬ এপ্রিল দুর্গাপুরে প্রয়াত হয়েছিলেন।আজ মঙ্গলবার ১৪ মে তাঁর দোমোহানির শিল্পতীর্থ বাড়িতে স্মরণ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এই স্মরণ সন্ধ্যায় প্রথমে মিলাদ শরীফ এবং তারপরে কবি সাহিত্যিক বন্ধুদের নিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রসঙ্গক্রমে জানা যায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পরিবারের পুত্রবধূ সম্প্রতি প্রয়াত হামিদা কাজীর কুলখানি অনুষ্ঠিত হয় এদিন সকালে কবিতীর্থ চুরুলিয়ায়।পরে সন্ধ্যায় স্মরণ সন্ধ্যা অনুষ্ঠিত হয় বর্তমান বাসস্থান দোমোহানির শিল্পতীর্থতে। প্রয়াত সাহিত্যিকের স্বামী তপন কাজী, পুত্র অভিনন্দন কাজী, পুত্রবধূ প্রিয়াঙ্কা কাজী ও পৌত্র অনিকেত কাজীর তত্ত্বাবধানে এবং ঐকান্তিক প্রচেষ্টায় জহর মিশ্র, রাজীব ঘাঁটী, মোমিতুল সাজী, নীতা কবি মুখার্জী, সোনালি কাজী, আলপনা সাধু,আশা মাজি, খন্দেকার আব্দুর রহমান, সৈয়দ রশিদ, স্বপন কাজী, সুফি রফিক উল ইসলাম,কাজল অধিকারী,যাদব রুইদাস, দিলীপ মজুমদার, অচিন্ত্য কুমার ঘাঁটী, লক্ষী মজুমদার, কুমকুম রায়, নজরুল মন্ডল,উত্তম চক্রবর্তী, দিলীপ চক্রবর্তী প্রমুখ প্রায় পঞ্চাশ জন উপস্থিত ছিলেন এই মহতী স্মরণ সন্ধ্যায়। দেশ, আনন্দবাজার, আজকাল, যুগান্তর, উত্তরবঙ্গ সংবাদ, নতুন গতি প্রভৃতি পত্রিকার সঙ্গে কলমের মুখ,দিগভাস, শিল্প সাহিত্য প্রভৃতি প্রায় দ্বিশতাধিক পত্রিকার পাতায় লেখা প্রকাশের সঙ্গে সঙ্গে নিবেদিতা ও মশাল নামক দুটি পত্রিকার সম্পাদক ছিলেন হামিদা কাজী। এছাড়া সোঁদা মাটির বুকে, অন্তরালে, তোমার আমার ম্যান্ডেলা, দুয়োরাজা সুয়োরাজা, নির্বাচিত কবিতা, এসো স্বাধীনতার গল্প বলি, খেজুর বীথির ছায়া, এই আমি সেই আমি এবং বিদ্রোহিণী প্রভৃতি বেশ কিছু গ্ৰন্থের প্রণেতা ছিলেন হামিদা কাজী। এছাড়া কাজী নজরুল ইসলামের উপর বিশেষ গবেষণা মূলক গ্ৰন্থ এবং আরো দুটি গ্ৰন্থ প্রকাশিত হওয়ার পথে। এই অকাল প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক হামিদা কাজীর উপর বিশেষ স্মৃতি চারণ ও সংস্কৃতি প্রবণ ব্যক্তিত্বকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয় এই মহতী অনুষ্ঠানে। আগামী দিনে মশাল পত্রিকার প্রকাশের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার কথা ওঠে জহর মিশ্র, রাজীব ঘাঁটী,তপন কাজীর সঙ্গে আরো অনেকে এই ব্যাপারে আগ্ৰহ প্রকাশ করেন।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















