ইসরাফিল বৈদ্য, কলকাতা : চলতি বছরের হজ্ব সম্পাদন করে পবিত্র হাজী সাহেবদের প্রথম উড়ানে ৩০৪ জন মেহমান আরব থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে শনিবার।হাজীদের মুখে রাজ্য সরকারের প্রশংসা। জানিয়ে রাখা যায় যে,মে মাসের ৯ তারিখ ১৬৩ জন হজযাত্রী নিয়ে মক্কা শরীফের উদ্যেশে রহনা দিয়েছিল বাংলার হাজীদের প্রথম কাফেলা। দীর্ঘ ৪৪ দিন বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান সমাপ্ত করে শনিবার সন্ধ্যা সাতটায় প্রথম উড়ানের হাজীদের মোবারকবাদ জানাতে পঃবঃ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের বিশ্বস্ত সহকর্মী রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম,সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের প্রধান সচিব পিবি সেলিম, সচিব ওবাইদুর রহমান, বিশেষ সচিব শাকিল আহমেদ, রাজ্যসভার সদস্য নাদিমুল হক,কার্যনির্বাহী আধিকারিক মোঃ নাকি, ববি হাকিমের সহধর্মিণী ইসমাত হাকিম,রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা হাজী একেএম ফারহাদ,প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান, সদস্য কুতুবউদ্দিন তরফদার,পীরজাদা হাজী রাকিবুল আজিজ, আব্দুল হামিদ,সেখ সাজাহান, কর্মকর্তারা।
পঃবঃ সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম বলেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দপ্তর অত্যন্ত ভালোভাবে হাজী সাহেবদের স্বাগত জানানো হয়েছে। পবিত্র মানুষদের ছোঁয়ানিতে প্রতিবছরের ন্যায় এবারও আমাদের এই আগমন। পবিত্র মানুষের ছোঁয়ায় নিজেকে আরও সুন্দর পরিবেশ আমাদের উপহার দিচ্ছে। তিনি বলেন আমরা পবিত্র মানুষের কাছে বাংলা শান্তি সম্প্রীতি ঐক্যের জন্য দোয়া চাওয়ার পাশাপাশি সকলের সুস্থ সুন্দর উজ্জ্বল জীবন কামনা করছি। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের প্রধান সচিব পিবি সেলিম বলেন হজ্ব কমিটির সদস্য ও অন্যান্য আধিকারিকরা তৎপরতার সঙ্গে কাজ করে চলেছে। হজ্বের দীর্ঘদিনের সেবক পীরজাদা হাজী ফারহাদ বলেন রাজ্যে পালাবদলের পর থেকে সমস্ত দপ্তরের মতোই সংখ্যালঘু দপ্তর অত্যন্ত প্রশংসনীয় কাজ করে চলেছে। রাজ্য হজ্ব কমিটি হাজীদের সেবায় নিরবিচ্ছিন্ন পরিষেবা দিয়ে চলেছে। বাংলার হাজীদের পরিষেবা দেশের মধ্যে সেরা বলে ফারহাদ সাহেব বলেন। পাশাপাশি তিনি বলেন হাজী সাহেবদের স্বাগত জানাতে আমাদের মধ্যে সম্প্রিতীর মুখ ফিরহাদ হাকিমের উপস্থিত আনন্দদায়ক। হাজীদের পরিষেবায় বিগত দিনের ন্যায় এবারও হজ্ব কমিটির কর্মকর্তাদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা দিনরাত নিরলস পরিশ্রম করতে প্রস্তুত।
২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩
BREAKING :
হজ্বের ফিরতি উড়ানের হাজীদের স্বাগত জানাতে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি ফিরহাদ হাকিম
-
নতুন গতি - আপডেট : ২৩ জুন ২০২৪, রবিবার
- 16
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



















