২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩
২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩

“বন্ধন স্কুল অফ বিজনেস” এর শুভসূচনায় উপস্থিত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার বোলপুরে “বন্ধন স্কুল অফ বিজনেস” নামক ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর শুভসূচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের এমএসএমই এবং টেক্সটাইল এর ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং রাজ্যের  মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দোপাধ্যায়।এছাড়াও উপস্থিত ছিলেন আইপিএস শিবাজী ঘোষ,কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার সৌমেন মিত্র,বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যান অনুপ কুমার সিনহা এবং বন্ধন এর  প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।ক্যাম্পাসটি ২.৪৫ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত, শ্রেণীকক্ষগুলিতে মোট প্রায় ৩০০ জন ছাত্রের ধারণক্ষমতা এবং হোস্টেলের মধ্যে ও ৩০০ জন ছাত্রের থাকার ব্যবস্থা রয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ক্যাম্পাস চত্ত্বরে রয়েছে অডিটোরিয়াম, অত্যাধুনিক  কম্পিউটার ল্যাব এবং লাইব্রেরির ব্যবস্থা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় যে, বন্ধন স্কুল অফ বিজনেসের মূললক্ষ্য  শিক্ষার্থীদের সামগ্রিক ও বৃত্তিমূলক উন্নয়ন এবং নবউদ্যোগীদের উৎসাহিত করা।

আজকের অনুষ্ঠানে বন্ধনের প্রতিষ্ঠাতা  চন্দ্র শেখর ঘোষ বলেন, “গুরুদেবের শান্তিনিকেতনের এই পুন্যভূমিতে একটি বিজনেস স্কুল স্থাপন করতে পেরে  আমি অত্যন্ত আনন্দিত। আন্তর্জাতিক শিক্ষার বাজারে প্রতিযোগিতা করার মতো মানব সম্পদ তৈরির জন্য আমরা এই বন্ধন স্কুল অফ বিজনেস প্রতিষ্ঠা করেছি। এডুকেশন সেক্টরের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রকৃত উদ্যোক্তাদের সঠিক পরিচর্যার কাজে আমরা নৈতিকভাবে যুক্ত যারা সমাজকে পরিবর্তন করার চেষ্টা করবে।”

সাঁইথিয়ার রোঙ্গাইপুরে মাত্র ৩ দিনে জনগণনার কাজ শেষ, নজির মেহবুব আলমের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

“বন্ধন স্কুল অফ বিজনেস” এর শুভসূচনায় উপস্থিত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২২, বুধবার