১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ৩২ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ৩২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেদিনীপুরে বামপন্থী যুবদের সম্মেলন উপলক্ষ্যে প্রীতি ফুটবল

নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর: বামপন্থী যুবদের সম্মেলনকে সামনে রেখে প্রীতি ফুটবল অনুষ্ঠিত হলো মেদিনীপুরে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির অন্তর্গত মেদিনীপুর শহর পূর্ব লোকাল কমিটির অন্তর্গত ইউনিট গুলির সম্মেলন শুরু হলো সোমবার থেকে। সোমবার শহরের ৩ নম্বর ওয়ার্ড ইউনিটের সম্মেলন উপলক্ষ্যে,অনুষ্ঠিত হল দুটি প্রীতি ফুটবল ম্যাচ। তেঁতুলতলা মাঠে আয়োজিত এই ফুটবল ম্যাচ দুটির মধ্যে প্রথমে ম্যাচে পুরুষ ফুটবলে সভাপতি একাদশ এর সঙ্গে সম্পাদক একাদশের খেলায় সভাপতি একাদশ১-০ গোলে ম্যাচ জয়লাভ করে।

মারাদোনার স্মৃতিতে উৎসর্গীকৃত, দ্বিতীয় ফুটবল ম্যাচ তথা মহিলাদের প্রীতি ফুটবল ম্যাচে ক্যাপটেন লক্ষ্মী সায়গল একাদশ ২-১ গোলে শহীদ বীরাঙ্গনা প্রীতিলতা একাদশকে পরাজিত করে। শহরের তেঁতুলতলা মাঠে অনুষ্ঠিত এই ফুটবল ম্যাচে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল রাফে, লোকাল কমিটির সম্পাদক সুব্রত চক্রবর্তী এবং লোকাল কমিটির অন্যতম সদস্য রাহুল চক্রবর্তী ও সৃজিতা দে বক্সী প্রমুখ। ম্যাচ দুটির পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক গৌতম চক্রবর্তী।

সাড়ে তিন মাস পরে ইরানের সঙ্গে ‘শান্তি চুক্তি’ সম্পন্ন করলো ট্রাম্প

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেদিনীপুরে বামপন্থী যুবদের সম্মেলন উপলক্ষ্যে প্রীতি ফুটবল

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার