২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

পাঁচ নতুন সদস্যের আগমন ঘটল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে

নিজস্ব প্রতিবেদক:- পাঁচ নতুন সদস্যের আগমন ঘটল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। পাঁচটি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্ম হল কয়েকদিন আগে। মা শীলা এবং বাবা বিভান। দু’জনেরই বয়স আট বছর। এই নিয়ে বেঙ্গল সাফারি পার্কে তিন দফায় সন্তান প্রসব করল বাঘিনী শীলা। সাফারি কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, এই নিয়ে ১০টি সন্তানের মা হল শীলা। যাদের প্রত্যেকেরই জন্ম শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে।সাফারি পার্কের পাশাপাশি, প্রজনন কেন্দ্র হিসেবেও সুখ্যাতি অর্জন করেছে সাফারি পার্ক। শীলার প্রথম সন্তান প্রসবের পরই পর্যটকদের ভিড় জমতে শুরু করে পার্কে। ছোট অতিথিদের সংখ্যা আরও বাড়ছে। তাই পর্যটকদের সংখ্যাও আরও বাড়বে বলে আশাবাদী সাফারি কর্তৃপক্ষ।সাফারি কর্তৃপক্ষের তরফে ডি শেরপা জানান, শীলার অন্তঃসত্ত্বা থেকে প্রজনন পর্যন্ত কাজটা যেমন সোজা ছিল না, তেমনি শাবকদের সঠিক ভাবে বেড়ে ওঠা পর্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে আমাদের। শীলা প্রথমবার তিনটে শাবকের জন্ম দেয়। কিন্তু তার মধ্যে একটি শাবক মারা যায়। সেই রকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সে দিকে বিশেষ নজর দিচ্ছেন সাফারি কর্মকর্তারা। আপাতত মায়ের সঙ্গে রয়েছে শাবকরা। সিসিটিভির মাধ্যমে তাদের উপর নজর রাখা হচ্ছে। এই মুহূর্তে খাঁচায় ঢোকা সম্ভব নয়। কিন্তু নজরদারিতে কোনও খামতি নেই।উল্লেখ্য, বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা যথেষ্ট বাড়ছে। একেবারে ছোট থেকে বড়, সব রকম বাঘেরই দেখা পাওয়া যাচ্ছে পার্কে। কাজেই পর্যটকদের সংখ্যা দ্বিগুণ হবে বলে আশাবাদী সাফারি কর্মকর্তারা।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পাঁচ নতুন সদস্যের আগমন ঘটল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে

আপডেট : ১৫ মার্চ ২০২২, মঙ্গলবার