২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩
২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩

দুই দফা শক্তিশালী ভূমিকম্প ফিলিপাইনে; নিহত ৮

নতুন গতি নিউজ ডেস্ক : ফিলিপাইনে পরপর দুই দফা শক্তিশালী ভূমিকম্পে প্রাণ গেছে ৮ জনের। দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে আহত অর্ধশতাধিক।

কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে উত্তরের প্রদেশ বাতানেসে শনিবার স্থানীয় সময় ভোররাতের দিকে আঘাত হানে প্রথম দফা ভূমিকম্প, যার মাত্রা ছিল ৫ দশমিক ৪। এর প্রায় ৪ ঘণ্টা পর আঘাত করে ৫ দশমিক ৯ মাত্রার আফটার শক।

ঐতিহাসিক একটি গির্জাসহ ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু স্থাপনা। বিভিন্ন স্থানের রাস্তায় তৈরি হয়েছে ফাটল। এরপরও বেশ কয়েক দফা আফটার শকে কেঁপে ওঠে দেশটি। ভৌগলিক অবস্থানের কারণেই প্রচুর ভূমিকম্প হয় ফিলিপাইনে।

বোলপুরে ধৃত দাপুটে তৃণমূল নেতা আব্দুল মান্নান সহ ৪, ডিম ছুঁড়ে বিক্ষোভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দুই দফা শক্তিশালী ভূমিকম্প ফিলিপাইনে; নিহত ৮

আপডেট : ২৭ জুলাই ২০১৯, শনিবার