২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৮ আশ্বিন ১৪৩৩

কালিয়াচকে বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, দগ্ধ ৭—কারণ নিয়ে ধোঁয়াশা

মালদা: বুধবার গভীর রাতে কালিয়াচকের সুজাপুরের বালুপুর বাগানবাড়ি এলাকায় এক গৃহস্থের বাড়িতে প্রবল বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ায়। বিস্ফোরণের পর আগুন লেগে চার নাবালক-সহ মোট সাতজন গুরুতর দগ্ধ হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে সুজাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, বাড়ির মালিক আখিরুল ইসলামের বাড়িতেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের টালির বাড়িগুলিও কেঁপে ওঠে। ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের একাংশের দাবি, রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন লাগে। তবে পুলিশ এখনও কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না। এটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নাকি অন্য কোনো বিস্ফোরক থেকে বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সর্বাধিক পাঠিত

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কালিয়াচকে বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, দগ্ধ ৭—কারণ নিয়ে ধোঁয়াশা

আপডেট : ৭ অগাস্ট ২০২৬, শুক্রবার