২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবির, কোভিড সন্মাননা প্রদান, সারা বাংলা অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান

সেখ মহম্মদ ইমরান , মেদিনীপুর: করোনা অতিমারীর পরিস্থিতিতে রক্তের সংকট প্রবল। রাজ্যে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর সংখ্যা বহু। এই পরিস্থিতিতে বাচ্চার রক্তের প্রয়োজন হলে পরিবারের লোকেরা দিশাহীন হয়ে পড়ে। রক্তের সংকট নিরসনে এগিয়ে এলো মেদিনীপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সংকল্প ফাউন্ডেশন।

সোমবার সকাল ১০:৩০ টায় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। রক্তদান শিবিরকে কেন্দ্র করে সকাল থেকে ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে চরম ব্যস্ততা দেখা যায়। এদিন ৫জন মহিলা সহ মোট ৩৫ জন রক্তদান করেন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পশিচ্ম মেদিনীপুর জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: ভুবন চন্দ্র হাঁসদা। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী মিলনানন্দ মহারাজ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের ডিন প্রফেসর সত্যজিৎ সাহা সহ বিশিষ্টরা। এছাড়াও এদিন দ্বিতীয় পর্যায়ে সারা বাংলা অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ , কোভিড যোদ্ধা হিসেবে ডাক্তার, সাংবাদিক ও টোটো চালকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম 100% দৃষ্টিহীন IAS অফিসার তথা পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক Shri Kempahonnaiah (IAS) কে কোভিড সন্মাননা প্রদান করা হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন শান্তুনু পান্ডা, গোপাল সাহা পারমিতা সাউ। এমন উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবির, কোভিড সন্মাননা প্রদান, সারা বাংলা অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান

আপডেট : ৩১ অগাস্ট ২০২১, মঙ্গলবার