রহমতুল্লাহ, রঘুনাথগঞ্জ : রমজান মাসের শুরুতেই আকাশ ছোঁয়া হয়ে গেছিল ফলের দাম। যার ফলে সাধারণ মানুষ ফল কিনতে গিয়ে সমস্যার মধ্যে পড়ছিল। অনেকেই ফল কিনতে গিয়েও কিনতে পারেনি আকাশ ছোঁয়া দামের জন্য আর এই খবর প্রকাশ হওয়ার পরে পরেই নড়েচড়ে বসে ছিল জঙ্গিপুর পুলিশ জেলার ডিইবি পুলিশ আধিকারিকেরা। তারা রঘুনাথগঞ্জ শহরে বেশ কয়েকটি এলাকায় হানা দেয়। লোকনাথগঞ্জের ফলের দোকানদারদের কাছে কেনা দাম এবং বিক্রির দাম জানতে চাওয়া হয়। আর এই অভিযানের পরে পরেই কমে গেল ফলের দাম। আজ তৃতীয় রমজান একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে এলো ফলের দাম। যার ফলে বেচাকেনা ও বেড়েছে অনেকটাই সাধারণ মানুষ ধন্যবাদ জানাচ্ছেন পুলিশ আধিকারিক থেকে সংবাদ মাধ্যম সকলকেই।
১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















