নিজস্ব প্রতিবেদক:- কে হতে পারেন ডেপুটি মেয়র এটা নিয়েই জোর আলোচনা শুরু হয়েছে শিলিগুড়িতে।ডেপুটি মেয়র হবার দৌড়ে এগিয়ে সবচাইতে বেশী রঞ্জন সরকার ,এছারাও নাম উঠেছে রামভজন মহাতো,দুলাল দত্ত,রঞ্জন শীলশর্মা,কুন্তল রায় এবং মহিলাদের মধ্যে শ্রাবনী দত্তর নাম।আবার কেউ কেউ প্রতুল চক্রবর্তীর নাম বলছেন।এই প্রথম এককভাবে বোর্ডে এসেছে তৃণমূল,তাই সব নেতারাই উত্তেজনায় কার্যত ফুটছেন।এর মধ্যে নিজের দলের সব কাউন্সিলারদের সাথে আলোচনা করে নিয়েছেন গৌতম দেব।জানা গেছে আগামী দুদিনের মধ্যে শিলিগুড়ি পুরনিগমের বোর্ড গঠনে নোটিফিকেশন জারী হতে পারে।শিলিগুড়ির ভাবী মেয়র গৌতম দেব জানালেন আগামী একুশ বাইশের মধ্যে বোর্ড হয়ে যাবে।তারপর সব আসতে আসতে ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।
২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১২ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
কে হতে পারেন ডেপুটি মেয়র এটা নিয়েই জোর আলোচনা শুরু হয়েছে শিলিগুড়িতে
-
নতুন গতি - আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২২, বুধবার
- 20
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















