সেখ সামসুদ্দিন, ২৮ জুন, বর্ধমান : দেশে করোনা আবহে নাভিশ্বাস অবস্থা সর্বসাধারণের। এমত অবস্থায় ছাত্রদের পাশে দাঁড়িয়ে কলেজের ফিজ কমানো নিয়ে উদ্যোগী হলেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এদিন তিনি কোভিড পরিস্থিতিতে বর্ধমান শহরের তিনটি কলেজের ছাত্রছাত্রীদের এডমিশন ফি কমানোর দাবিমত বর্ধমান শহরের রাজ কলেজ, বর্ধমান মহিলা কলেজ ও বিবেকানন্দ কলেজের অধ্যক্ষদের সাথে সাক্ষাৎ ও আলোচনা করেন। পরে তিনি এদিনই পূর্ব বর্ধমানের জেলাশাসকের সাথে ফিজ কমানোর বিষয় নিয়ে দাবী জানান ও আলোচনা করেন। বিধায়ক বলেন “আলোচনা ফলপ্রসূ হয়েছে, বর্ধমান রাজ কলেজ এ বিষয় নিয়ে ১জুলাই সিদ্ধান্ত ঘোষণা করবে, বাকিরাও দ্রুত পদক্ষেপ করবে।”
১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৯ ভাদ্র ১৪৩৩
BREAKING :
কলেজের ফিজ কমানো নিয়ে উদ্যোগী বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস
-
নতুন গতি - আপডেট : ২৯ জুন ২০২১, মঙ্গলবার
- 36
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder




























