১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩

টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তেজনা শিলিগুড়িতে

শিলিগুড়ি: টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মেলেনি চাকরি। তাই চাকরিতে নিয়োগের দাবিতে টেট (টিচারস এলিজিবিলিটি টেস্ট) উত্তীর্ণ চাকরি প্রার্থীদের উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে। শুক্রবার টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের একতা মঞ্চের তরফে ওই উত্তরকন্যা অভিযানের কর্মসূচি গ্রহণ করা হয়।এদিন শিলিগুড়ির নৌকাঘাট মোড় থেকে মিছিলটি এশিয়ান হাইওয়ে ধরে উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা যেতে গেলে তিনবাত্তি মোড়ের কাছে পৌঁছতেই পুলিশ ওই মিছিল আটকে দেয়।

এরপরই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধ্বস্তাধস্তি শুরু হয়। তীব্র গরমে ধ্বস্তাধস্তির কারণে অসুস্থ হয়ে পরে বেশ কয়েকজন পড়ুয়া। মিছিলটি জোর করে পুলিশ আটকে দিতে গেলে পরিস্থিতি সাময়িকভাবে আরও উত্তপ্ত হয়ে ওঠে। যদিও পরে পাঁচ বিক্ষোভকারীকে উত্তরকন্যায় স্মারকলিপি দেবার অনুমতি দিয়ে দেয় পুলিশ।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তেজনা শিলিগুড়িতে

আপডেট : ৬ মে ২০২২, শুক্রবার