২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৭ আশ্বিন ১৪৩৩

চাঁচলে বেপরোয়া মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় মৃত‍্যু যুবকের

উজির আলি,নতুন গতি,চাঁচল:২০ মার্চ

মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় নিহত হল এক তরতাজা যুবক।ঘটনাটি ঘটেছে শনিবার সকাল এগারোটা নাগাদ চাঁচল থানার মতিহারপুর অঞ্চলের কাঞ্চনটোলা গ্রামে।স্থানীয়দের তৎপরতায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়।
আশঙ্কাজনক থাকাই মালদা নিয়ে যাওয়া হয়।
ওখানেই একটি বেসরকারি নার্সিং হোমে মৃত‍্যু হয়েছে দুপুরে বলে খবর।পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় যায়, ওই যুবকের নাম ইউসুফ আলি(২০)মতিহারপুর অঞ্চলের ধুমসাডাঙীতে বাড়ি।এদিন ঘটনার জেরে উত্তেজিত হয়ে উঠে এলাকাবাসি।পুলিশ গিয়ে স্বাভাবিক পরিস্থিতি তৈরি করে।ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করেছে পুলিশ।স্থানীয় বাসিন্দা গোলাম রসুলের অভিযোগ করে বলেন,দীর্ঘদিন ধরে ঘনবসতি গ্রামের ভেতর দিয়ে রমরমিয়ে বেপরোয়া গতিতে মাটি ভর্তি ট্রাক্টর চলছে।চালকরা কানে হেডফোন লাগিয়ে দ্রুত গতিতে ট্রাক্টর নিয়ে ছুটছে প্রতিদিন।মালিকপক্ষের সাথে কথা বললেও কোনো তোয়াক্কা করেনি বলে অভিযোগ।চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন,ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করা হয়েছে।তদন্ত চলছে।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চাঁচলে বেপরোয়া মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় মৃত‍্যু যুবকের

আপডেট : ২০ মার্চ ২০২১, শনিবার