১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২৯ আশ্বিন ১৪৩৩

বিএসএফের গুলিতে মৃত্যু হল অনুপ্রবেশকারী বাংলাদেশীর।

নতুন গতি নিউজ ডেস্ক ঃ বিএসএফের গুলিতে মৃত্যু হল অনুপ্রবেশকারী বাংলাদেশীর। ঘটনাটি ঘটেছে মালদা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বৈষ্ণবনগর থানার সবদোলপুর ও শুকদেবপুর এর মধ্যবর্তী এলাকায়। জানা গিয়েছে সোমবার ভোর রাতে কাঁটাতার কেটে ভারতে প্রবেশ করার চেষ্টা করে বেশ কয়েকজন বাংলাদেশি। বিএসএফ তাদেরকে আটকাতে গেলে তারা বিএসএফকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে। এই অবস্থায় বিএসএফ গুলি চালালে এক বাংলাদেশীর মৃত্যু হয়। মৃতের নাম পরিচয় জানা যায়নি। এরা গরু পাচার বা চোরাচালানের উদ্দেশ্যে ভারতে ঢুকছিল না অন্যকিছু তার তদন্তে নেমেছে মালদা বৈষ্ণবনগর থানার পুলিশ।

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিএসএফের গুলিতে মৃত্যু হল অনুপ্রবেশকারী বাংলাদেশীর।

আপডেট : ৮ জুলাই ২০১৯, সোমবার