২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৮ আশ্বিন ১৪৩৩

বিশিষ্ট সমাজসেবী জেবের শেখের সহযোগিতায় বড় আন্দুলিয়া পরিবহন ইউনিয়ান কর্মীর উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি,নতুন গতি, নদীয়া: নদীয়ার চাপড়া থানার বড় আন্দুলিয়া পরিবহন ইউনিয়ান কর্মীর উদ্যোগে মঙ্গলবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। নদীয়া জেলা হাসপাতাল থেকে আগত মেডিক্যাল টিম এক্ষেত্রে বিশেষ সাহায্য, সহযোগিতা করে৷ অসংখ্য যুবক ও সাধারণ মানুষ এগিয়ে এসে শিবিরে স্বেচ্ছায় রক্ত দান করেন বলে জানান পরিবহন ইউনিয়ান কর্মীর প্রতিনিধিরা। নদিয়া জেলা পরিষদের সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী জেবের শেখের সহযোগিতায় এই ইউনিয়ানের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হাতিশালা দু-নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান তহমিনা মল্লিক, আয়নাল শেখ, মফিজুল মন্ডল,বিশিষ্ট শিক্ষক রবীন্দ্রনাথ কুন্ডু, গিয়াস উদ্দিন মন্ডল, শৈলেন অধিকারী,বাবলু ঘোষ সহ বিশিষ্ট জনেরা। রক্তদান একটি মহৎ কাজ৷ বহু মুমূর্ষু রোগীর প্রাণ রক্ষার ক্ষেত্রে তা সহায়ক ভূমিকা নেয়৷ তাছাড়া অনেক সময় রক্তের সংকটও দেখা যায়৷ যুব সমাজকে রক্ত দানে অনুপ্রাণিত করা তাদের লক্ষ্য এর মাধ্যমে রক্তের সংকট কাটানো কিছুটা হলেও সম্ভব হবে বলে মনে করছেন তাঁরা। সকলের উপস্থিতি ও সহযোগিতা প্রার্থনা করেন তাঁরা। রক্তদান শিবিরে বহু বিশিষ্ট মানুষ উপস্থিত থেকে তাঁদের উৎসাহিত করেন৷ কিছুক্ষণের জন্য হাজির হন কর্মীরা এবং এমন শুভ উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন৷

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিশিষ্ট সমাজসেবী জেবের শেখের সহযোগিতায় বড় আন্দুলিয়া পরিবহন ইউনিয়ান কর্মীর উদ্যোগে রক্তদান শিবির

আপডেট : ৩ মার্চ ২০২০, মঙ্গলবার