সেখ সামসুদ্দিন : মেমারি পৌরসভার পরিচালনায় বিবেক চ্যালেঞ্জ ট্রফি (নক-আউট) ফুটবল প্রতিযোগিতা ২০২১ আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হবে হাটপুকুর স্টেডিয়ামে। ঐদিন পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করবে ইস্কো স্পোর্টস আসানসোল বনাম ডুমুরদহ কোচিং সেন্টার। এই নক-আউট ফুটবল প্রতিযোগিতা উপলক্ষ্যে আজ একটি উদ্বোধনী প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়। আজকের ম্যাচে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে মেমারি কোচিং সেন্টার বনাম জৌগ্রাম কোচিং সেন্টার। এদিনে ৩-০ গোলে মেমারি কোচিং সেন্টার জয়ী হয়। এই প্রতিযোগিতায় আট দলীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আলমপুর সি সি (হাওড়া), বর্ধমান জেলা পুলিশ, ইস্কো স্পোর্টস (আসানসোল), ডুমুরদহ কোচিং সেন্টার (হুগলী), আসানসোল (রেল) জৌগ্রাম কোচিং সেন্টার, বেলডাঙ্গা কোচিং সেন্টার (মুর্শিদাবাদ) ও মেমারি এফ. এ.। এদিন মাঠে উপস্থিত ছিলেন মেমারি পুর প্রশাসক স্বপন বিষয়ী ও সহ প্রশাসক সুপ্রিয় সামন্ত।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
বিবেক চ্যালেঞ্জ ট্রফি মেমারি পৌরসভার পরিচালনায় হয়
-
নতুন গতি - আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২১, বৃহস্পতিবার
- 7
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















