২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩
২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩

বেহালার জনসভা থেকে বেহালার রূপকার বলে শোভনের প্রশংসায় বিজেপি নেত্রী বৈশাখী ব্যানার্জি,পাশাপাশি বিঁধলেন শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে

সাকিব হাসান,নতুন গতি, বেহালা:
নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের পর শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো নিজেদের প্রচারে ব্যস্ত। নির্বাচনে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তাই চলছে জোরকদমে প্রস্তুতি।রবিবাসরীয় সন্ধ্যায় বেহালায় জনসভা করলেন শোভন চট্টোপাধ্যায়-বৈশাখী বন্দোপাধ্যায়।

এদিনের মঞ্চ থেকে শোভন চট্টোপাধ্যায়ের ভুয়সী প্রশংসা করে বৈশাখী বলেন,আমি কৃতজ্ঞ জীবনে এমন একজন মানুষকে পেয়েছি যে আমার সাথী যিনি বেহালার ছেলে। তিনি শোভনের আরও প্রশংসা করে বলেন, নতুন বেহালার রূপকার আমাদের মঞ্চে বসে আছেন।

এদিন শিক্ষমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও কটাক্ষ করতে দেখা গেল বৈশাখীকে। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে বিজেপি নেত্রী বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে নীচ ভাষায় কথা বলেন, তাতে ওনারা ছোট হবেন না, আপনিই ছোট হবেন। আমরা সব কটা আসনে জিতব এমন সুরও শোনা গেল বৈশাখীর গলায়। বেহালার মানুষ বেইমান নয়, যারা অন্যের পরিচয় ঢাল করে নিজেদের পরিচয় গঠন করেছে তারা কখনও জিতবেন না বলেও হুঁশিয়ারি বৈশাখীর। এদিনের মঞ্চ থেকে জয় শ্রী রাম ধ্বনি তুললেন বৈশাখী।

পিতা খুনে আসামি পুত্র কে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিল ডায়মন্ডহারবার আদালত 

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বেহালার জনসভা থেকে বেহালার রূপকার বলে শোভনের প্রশংসায় বিজেপি নেত্রী বৈশাখী ব্যানার্জি,পাশাপাশি বিঁধলেন শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে

আপডেট : ১ মার্চ ২০২১, সোমবার