০৮ অগাস্ট ২০২৬, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩৩
০৮ অগাস্ট ২০২৬, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩৩

নিট কেলেঙ্কারি কাণ্ডে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বারুইপুর প্রেস ক্লাবের উদ্যোগে এসপি অফিসে ডেপুটেশন

বারুইপুর: দেশজুড়ে আলোচিত ‘নিট’ (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও কেলেঙ্কারির ঘটনা এবং তার জেরে রাজ্যজুড়ে শুরু হওয়া ছাত্র-যুব আন্দোলনের আঁচ এবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরেও জোরালো হলো। গতকাল কলকাতায় বামফ্রন্ট ও -ককরোজ জনতা পার্টির এর মিছিল চলাকালীন সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলা ও পেটানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং দোষীদের শাস্তির দাবিতে আজ বারুইপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। এদিন বারুইপুর এলাকার সাংবাদিক ও বিভিন্ন স্তরের সচেতন নাগরিকরা প্রতিবাদ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে বারুইপুর জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের অভিমুখে যায়। পরে প্রেস ক্লাবের একটি প্রতিনিধি দল এসপি অফিসে গিয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি বা ডেপুটেশন জমা দেন। অবিলম্বে সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হবে এবং সাংবাদিকদের উপর যারা হাত তুলেছে, সেই সমস্ত দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সর্বাধিক পাঠিত

পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাড়ি থেকে উধাও শিশু, চাঞ্চল্য কোচবিহারে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নিট কেলেঙ্কারি কাণ্ডে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বারুইপুর প্রেস ক্লাবের উদ্যোগে এসপি অফিসে ডেপুটেশন

আপডেট : ৩১ জুলাই ২০২৬, শুক্রবার