লুতুব আলি, বর্ধমান : বাংলা নববর্ষ উৎসব কমিটির বর্ণময় বর্ষবরণ বর্ধমানে। বাংলা নববর্ষকে উদযাপিত করতে পূর্ব বর্ধমানের বর্ধমান শহরে বেশ কয়েক বছর আগে গঠিত হয়েছে বাংলা নববর্ষ উৎসব কমিটি। এই কমিটির উদ্যোগে বাংলা নববর্ষের প্রত্যুষে এক বর্ণাঢ্য প্রভাত ফেরি বর্ধমান শহর পরিক্রমা করে। বাংলা নববর্ষ কে স্বাগত জানাতে বাংলা নববর্ষ উৎসব কমিটির সমস্ত সদস্য এবং তাদের পরিবারবর্গ ও বিশিষ্ট ব্যক্তিত্বদের উজ্জ্বল উপস্থিতিতে বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠানটি আক্ষরিক অর্থে এক অন্য মাত্রা আনে। প্রভাত ফেরীতে গীতগোবিন্দ নৃত্য নিকেতনের নৃত্যশিল্পীরা ডান্ডিয়া নৃত্য পরিবেশন করেন। নৃত্যশিল্পী শতাব্দী বিশ্বাসের সুদক্ষ পরিচালনায় প্রভাত ফেরী অনুষ্ঠানটি অনুষ্ঠানে উপস্থিত সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলা নববর্ষ উৎসব কমিটির পূর্ব বর্ধমান জেলার সম্পাদক সঞ্জীব মন্ডল। মুক্তমঞ্চে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী ড. প্রিয়াঙ্কা দাস। আবৃত্তি পরিবেশন করেন সুবর্ণা বিশ্বাস, সৈয়দ রুহানি তানবির, বিশ্বজিৎ মুখার্জি, শিশু বাচিক শিল্পী অমন মন্ডল। স্বরচিত কবিতা পাঠ করেন সবিতা চট্টোপাধ্যায়, পার্বতী মিত্র, শেখ জাহাঙ্গীর প্রমুখ। সংগীত পরিবেশন করেন অরুণ শিকদার। নববর্ষ বিষয়ে মননশীল বক্তব্য রাখলেন শতাব্দী বিশ্বাস, প্রত্যুষা পাল, আয়েত্রী মন্ডল, অধ্যাপক সৈয়দ মনোয়ারুজ্জামান প্রমুখ। বাংলা নববর্ষ উৎসব কমিটির প্রিয়জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট সাংবাদিক, বর্ষীয়ান সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরীর ৬৬ তম জন্মদিন উপলক্ষে এদিন অনুষ্ঠানে তাঁর দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কমিটির অন্যতম কর্ণধার বিশিষ্ট সাংবাদিক কানাইলাল বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অরুণ সিকদার ও শেখ জাহাঙ্গীর।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















