সেখ সামসুদ্দিন : ১২ অক্টোবর বাগিলা স্টেশন পাড়া নেতাজী সংঘ আয়োজিত বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী, অর্ক ব্যানার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করার পর নতুন রেজিষ্টার্ড ক্লাব নেতাজী সংঘের লোগো উন্মোচন করেন বিধায়ক সহ অতিথিবৃন্দ। এদিন ৭০ জনের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ হতে। বিধায়ক নেতাজী সংঘের পুজোর প্রতিমা দর্শন করেন। ক্লাবের পক্ষ হতে বিধায়ক, ওসি এবং অর্ক ব্যানার্জীর হাতে একটি করে স্মারক উপহার তুলে দেওয়া হয়।
৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৬ বৈশাখ ১৪৩৩
BREAKING :
বাগিলা স্টেশন পাড়া নেতাজী সংঘ আয়োজিত বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য
-
নতুন গতি - আপডেট : ১২ অক্টোবর ২০২১, মঙ্গলবার
- 10
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















