০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২২ আষাঢ় ১৪৩৩
০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২২ আষাঢ় ১৪৩৩

জেলের মধ্যে ডাঙায় শ্রীলঙ্কায় মৃত্যু অন্তত ২৫ বন্দির

নিউজ ডেস্ক: জেলের মধ্যে এমন ভয়ঙ্কর ভঘটনা আগে বিশেষ ঘটে নি। সম্ভবত মাদক নিয়ে জেলের মধ্যে বেধে যায় গন্ডগোল। আর তার পরিণামেই ২৫ জনের মৃত্যু হয়। শ্রীলঙ্কার নেগোম্বো জেলে বন্দিদের মধ্যে ভয়ংকর লড়াই। ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত শতাধিক। পুলিশের দাবি, কারাগারের ভিতর মাদক সংক্রান্ত কোনও কারণ নিয়ে বন্দিদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। তারপরই প্রাণহানির ঘটনা ঘটে।শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জেলের মধ্যে একটি বড়সড় মাদক পাচার চক্র সক্রিয় ছিল। শুধু তাই নয়, অস্ত্রপাচার এবং অপরাধমূলক কাজকর্মও সেখানে চলত। শনিবার বিকেলে এই সংক্রান্ত কোনও ঘটনাটকে কেন্দ্র করেই আচমকা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। সূত্রের খবর, জেলের ভিতরে নাকি গুলিও চলে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ বাহিনী। এই ‘দাঙ্গা’য় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত শতাধিক। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ঘটনার পরই আঁটসাঁট করা হয়েছে জেলের নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ নজরদারি চালাতে মোতায়েন করা হয়েছে ড্রোন এবং সেনা কপ্টার। ইতিমধ্যেই কয়েকজন বন্দিকে অন্য জেলে স্থানান্তরিত করা হয়েছে। শ্রীলঙ্কার কারা দপ্তরের মুখপাত্র এসি গাজানায়েকে জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত করতে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে।

পটাশপুরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, চালু হলো নতুন দুটি সরকারি বাস পরিষেবা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জেলের মধ্যে ডাঙায় শ্রীলঙ্কায় মৃত্যু অন্তত ২৫ বন্দির

আপডেট : ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার