২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

মহালয়ায় দিনে নারী শক্তিকে শ্রদ্ধা জানিয়ে নতুন মিউজিক ভিডিও রিলিজ​ করবে “আরশি”

  • নতুন গতি
  • আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার
  • 10

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর: দেবীপক্ষের সূচনায় মহালয়ার দিন নারী শক্তিকে বিশেষ সম্মাননা জানিয়ে,”আরশি”-র উদ‍্যোগে একটি নতুন ধরনের ভাবনায় রিলিজ হতে চলছে এক ভিন্ন স্বাদের মিউজিক ভিডিও। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভুমিকার কথা তুলে আনা হয়েছে এই মিউজিক ভিডিওটিতে। আমাদের দৈনন্দিন জীবনে সমাজের বিভিন্ন অংশের নারীদের, বিভিন্ন ক্ষেত্রের জীবন সংগ্রামের টুকরো টুকরো কাহিনীকে দৃশ‍্যায়িত করা হয়েছে জনপ্রিয় গান “অয়ি গিরি নন্দিনী” গানটির মাধ্যমে। গানটি গেয়েছেন সুপর্ণা ওঝা। মিউজিক সংযোজন করেছেন অ‍্যারোন ডার্নাল। পুরো বিষয়টির চিন্তাভাবনা ও সিনেমটোগ্রফি অয়ন দাসের। তাঁকে সহযোগিতা করেছেন স্বাতী দে। এডিটের কাজ করেছেন সৌরভ কোনার। ঝাড়গ্রামের আদিবাসী পাড়া, খড়্গপুরের কিন্নর পাড়া, মোহনপুরের মৃৎশিল্পী পাড়ার মহিলাদের থেকে শুরু করে সমাজের আরও বিভিন্ন ক্ষেত্রের মহিলাদের জীবন সংগ্রামের​ টুকরো টুকরো খন্ড চিত্র উঠে এসেছে এই মিউজিক ভিডিওটিতে।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মহালয়ায় দিনে নারী শক্তিকে শ্রদ্ধা জানিয়ে নতুন মিউজিক ভিডিও রিলিজ​ করবে “আরশি”

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার