সানওয়ার খান, কুলতলি: দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পুলিশ জেলার কুলতলী থানার নাপিতখালীর টেংরা মিছি গ্রামের এক মোটর এবং সেলাই মেশিন কারখানার আড়ালে বিগত দুবছর ধরে এই বিশাল অস্ত্র কারখানা চলছিল বলে জানা যায়। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে আজ বারুইপুর এসপি রশিদ মুনীরের নেতৃত্বে ওসি কুলতলী এবং এস ও জি বারুইপুর এই কারখানায় হানা দেয়। বিশাল পুলিশবাহিনী চতুর্দিক দিয়ে ঘিরে ফেলে তখন কারখানার ভিতরে চলছিল অস্ত্র তৈরি। পুলিশ হাতেনাতে ওই কারখানার ভেতর থেকে আব্দুল রুহুল মোল্লা (৫২) এবং তার ছেলে আব্দুল কাহের মোল্লা(২৫) কে গ্রেপ্তার করে। এই কারখানা থেকে তিনটি সিঙ্গেল পাইপ গান, ৩টি ওয়ান সাটার, পাইপ গান, ৬ টি লোহার পাইপ ব্যারেল, ১৮ টি শর্ট পাইপ ব্যারেল, ৬০ টি কাঠের বাঁট এবং অসংখ্য স্প্রিং, ৫০রাউন্ড কার্তুজ, ৪০রাউন্ড গুলি, প্রচুর পরিমাণে লোহার সরঞ্জাম, ড্রিল মেশিন, পালিশ মেশিন, হ্যাঁস্কো ব্লেট উদ্ধার করা হয়। আজ তাদেরকে বারুইপুর আদালতে তোলা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা যায় অভিযুক্ত দের কাছ থেকে বিশদ জানার জন্য প্রশাসন তাদের নিজেদের হেফাজতে চাইবে।
০১ জুন ২০২৬, সোমবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

























