নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর: শুটিং শুরু হলো নতুন শর্টফিল্ম অপু-দুর্গা আপডেটের।পথের পাঁচালীর অপু-দুর্গাকে সকলেরই হয়তো মনে আছে, কয়েক দশক আগের ‘পথের পাঁচালী’র অপু- দুর্গার ট্রেন লাইন দেখা আর কাশবনকে আবার দেখা যাবে অপু দুর্গা (আপডেট) শর্ট ফিল্মটিতে । তারই প্রথম পর্বের শুটিং হল মঙ্গলবার মেদিনীপুরের কাঁসাই নদীর বিদ্যাসাগর পার্কের নিকটবর্তী ঘাটের কাশবনে এবং রেললাইনে।সুমন রোমের ক্যামেরায় বন্দী হলো তারই কিছু দৃশ্য।ছবিটি পরিচালনা করেছেন দেবনাথ মাইতি। অভিনয় দুর্গার ভূমিকার খুদে শিল্পী ঈশানি দাস ও অপুর ভূমিকায় উজান গাঙ্গুলী। পরিচালক দেবনাথ মাইতির কথায়,”অপু দুর্গা আপডেট এই নামেতেই পরিষ্কার এখনকার অপু দুর্গা কেমন হতে পারে, অপু-দুর্গার আপডেট ভার্সন ফুটে উঠবে এই ছবিতে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সত্যজিৎ রায়ের পরিচালনায় ছোট্ট “দুর্গা” উমা দাশগুপ্ত এবং ছোট্ট “অপু” পিনাকী সেনগুপ্তকে আবার তাদের সেই কাশবন আর রেল গাড়ি দর্শন করানোর একটা প্রয়াস মাত্র। বাঙালি কেন গোটা বিশ্বেই সেই সমাদৃত শিশুসুলভ বাল্যজীবন, এখনো মানুষ ভুলতে পারেনি সেই নস্টালজিয়া অপু-দুর্গাকে।সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর মধ্যেই এনভি প্রোডাকশনের এই শর্ট ফিল্ম দর্শকরা দেখতে পাবেন আশা করি ।”
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
পথের পাঁচালীর অপু-দুর্গাকে এবার দেখা যাবে শর্ট ফিল্মে
-
নতুন গতি - আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, বুধবার
- 11
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















