২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

“I Love Pakistan” লিখে পুলিশি হেফাজতে যুবক, আতঙ্কে পরিবার এলাকা ছাড়া

  • নতুন গতি
  • আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০১৯, শুক্রবার
  • 10

নিজস্ব প্রতিনিধি; পশ্চিম মেদিনীপুর: ভারতে খেয়ে পরে বাস করে পাকিস্তানকে “আই লাভ ইউ” লেখা সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল করল এক যুবক। ঠিক তারপরই রাগ জ্বলে উঠে সবার মনে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা সদর তথা মেদিনীপুর স্টেশন সংলগ্ন এলাকায়। রেলেরই কোয়াটারে বাস করেন অর্ঘ্য দে নামে ওই যুবক।

অভিযোগ, অর্ঘ্য দে সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী মন্তব্য লিখে পোস্ট দেন এবং পাশাপাশি পাকিস্তানকে “আই লাভ ইউ” বলায় মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে তা ভাইরাল হয়ে যায়। এরপর এলাকাবাসীরা একে একে ওই যুবকের বাড়িতে চড়াও হতে থাকেন। অর্ঘ্যকে বাড়ি থেকে বার করে স্টেশনের সামনে আনেন স্থানীয়রা। তারপর স্থানীয়রাই তাঁকে কানধরে ওঠবোসও করান। এমনকি রাস্তায় নাকখত দেওয়ানো করান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করেছে। জানা গিয়েছে, অর্ঘ্যের বাবা পেশায় রেলকর্মী। তিনি রেলের কোয়াটারে বাবা-মায়ের সঙ্গে থাকেন। কিন্তু ঘটনার পর অর্ঘ্যের নিরাপত্তার কারণে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে রেখেছে। যদিও এই ঘটনায় যুবকের বিরুদ্ধে থানায় লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে কেন বা কী কারণে যুবক এই ধরনের কাজ করল, তা খতিয়ে তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনার জেরে আতঙ্কে ঘরছাড়া অর্ঘ্যের পরিবারের বাকি সদস্যরা।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

“I Love Pakistan” লিখে পুলিশি হেফাজতে যুবক, আতঙ্কে পরিবার এলাকা ছাড়া

আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০১৯, শুক্রবার