নিজস্ব সংবাদদাতা : হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক করলেন মেয়র গৌতম দেব।আগামীদিনে কিভাবে এই হাসপাতালের উন্নয়ন করা যায় সেটা নিয়ে হাসপাতাল কতৃপক্ষের সাথে আলোচনা সারলেন তিনি। হাসপাতালের রোগীর পরিসেবা,অপারেশন এবং বিভিন্ন পরিক্ষার আরো উন্নয়ন ঘটাতে হবে এটাই ছিল হাসপাতাল কতৃপক্ষের মত।যেটাতে সায় দিয়ে মেয়র গৌতম দেব জানান রোগীর যাতে কোন ধরনের অসুবিধা না হয় এবং রোগীর আত্মীয়রা যাতে রোগীকে দেখতে এসে কোন সমস্যায় না পড়ে যান সেটাও এখন থেকে দেখবে হাসপাতাল কতৃপক্ষ। মেয়র আরো জানান শিলিগুড়ি হাসপাতালের পরিসেবা এমনিতেই এখন অনেক অনেক উন্নত।কিভাবে আরো উন্নয়ন করা যায় সেটা নিয়েই আলোচনা করা হল। ভবিষ্যতে আরো ভালো করে তোলবার কথা আলোচনা করলাম আমরা।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















